১৯ অক্টোবর, ২০২৬

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় কালকিনিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্যের দিকনির্দেশনায় এ কর্মসূচি পালন করেন কালকিনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, চলমান সংকট মোকাবিলায় সরকার এলএনজি সরবরাহ বৃদ্ধি, গ্যাস উৎপাদন বাড়ানো এবং আমদানি অবকাঠামো সম্প্রসারণে স্বল্প ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মাধ্যমে গ্যাস ও বিদ্যুৎ খাতের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের কারণে দেশের গ্যাস ও বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ সংকট দ্রুত নিরসন হবে বলেও তাঁরা আশা প্রকাশ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে কালকিনি স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. নাজমুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।