৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান

পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান

পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

সকালে সার্কিট হাউস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক জনাব তারেক হাওলাদার । ​বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার।

​অনুষ্ঠানে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ইয়ারুল হক ছাড়াও পটুয়াখালী সরকারি কলেজ, করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
​বক্তারা শিক্ষার মান উন্নয়ন এবং সুনাগরিক গঠনে শিক্ষকদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। পরে জেলার কৃতি ও গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।