৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে এলজিইডির উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

পটুয়াখালীতে এলজিইডির উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি

"নিজে আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পটুয়াখালীর আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) সকাল ১০টায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী মেজবাউল আলম, সহকারী প্রকৌশলী কামাল হোসেন, অ্যাকাউন্টেন্ট অফিসার আরিফ হোসেনসহ দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা,  কর্মচারীবৃন্দ এবং পটুয়াখালী পৌরসভার কর্মচারীরা। 

উদ্বোধন শেষে কার্যালয় চত্বর ও এর আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং মশক নিধনে প্রয়োজনীয় কীটনাশক ছিটানো হয়। এ সময় প্রধান অতিথি নির্বাহী প্রকৌশলী জনাব ওয়ালির রহমান তাঁর বক্তব্যে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিজেদের চারপাশ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।