১ অক্টোবর, ২০২৬

ডেপুটি স্পিকারের সঙ্গে আনন্দমোহন কলেজের নেত্রকোণা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে আনন্দমোহন কলেজের নেত্রকোণা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সাথে ময়মনসিংহের শতবর্ষী ঐতিহ্যবাহী আনন্দমোহন কলেজের নেত্রকোণা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ডেপুটি স্পিকার নেত্রকোণা জেলার  শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সফলতা কামনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময়ে ডেপুটি স্পিকার নিজের অসংখ্য স্মৃতি বিজড়িত আনন্দমোহন কলেজ পরবর্তীতে পরিদর্শনে যাবেন বলে জানান। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির  সভাপতি তানজিল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন আনন্দমোহন কলেজ ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল খান মুন।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, আনন্দমোহন কলেজের নেত্রকোণা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। এই কলেজে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের যেকোন সমস্যা সমাধানে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে জানান শিক্ষার্থীরা।