৬ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর নতুন ডিসি হলেন চৌধুরী আশরাফুল করিম

পটুয়াখালীর নতুন ডিসি হলেন চৌধুরী আশরাফুল করিম

পটুয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিম।  

​মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেশের চার জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যার মধ্যে পটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী আশরাফুল করিমকে।  

​প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। নতুন ডিসি হিসেবে চৌধুরী আশরাফুল করিম পটুয়াখালী জেলা প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন।