২৮ সেপ্টেম্বর, ২০২৬

মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ীদের কল্যাণে সমিতি, অবৈধ ব্যবসা না করার আহ্বান

মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ীদের কল্যাণে সমিতি, অবৈধ ব্যবসা না করার আহ্বান

মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গঠিত মৌলভীবাজার জেলা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কাঠ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া কাঠ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরাও সভায় অংশগ্রহণ করেন।

সমিতির নেতৃবৃন্দ জানান, ২০২৪ সাল থেকে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এরপর রেজিস্ট্রেশনের প্রত্যাশায় তারা কার্যক্রম চালিয়ে আসছিলেন। অবশেষে ২০২৬ সালে সমিতির রেজিস্ট্রেশন নম্বর ৪৭৯/২০২৬ পাওয়া যায়। রেজিস্ট্রেশন পাওয়ার পর এটিই সমিতির প্রথম আনুষ্ঠানিক সভা বলে জানান তারা। সভায় সমিতির মূলমন্ত্র “ঐক্য, শান্তি, শৃঙ্খলা” সামনে রেখে কাঠ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সভায় কাঠ ব্যবসায়ীদের উদ্দেশে সমিতির নেতৃবৃন্দ বলেন, “অবৈধ ব্যবসা করবেন না, কাউকে অবৈধ ব্যবসা করতে দেবেন না। বৈধভাবে ব্যবসা করুন, গাছ লাগান এবং পরিবেশ বাঁচান।”

তারা আরও বলেন, কাঠ ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে সরকারি আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। কেউ অবৈধভাবে গাছ কাটলে কিংবা অবৈধভাবে কাঠের ব্যবসা করলে তার দায়ভার সমিতির পক্ষ থেকে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করা হবে।
নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে অবৈধভাবে গাছ কাটা ও কাঠের ব্যবসা বন্ধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কাঠ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের কল্যাণে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমিতির নেতৃবৃন্দ।

সভা শেষে নেতৃবৃন্দের পক্ষ থেকে আবারও আহ্বান জানানো হয়,অবৈধ ব্যবসা করবেন না, অবৈধ ব্যবসা কাউকে করতে দেবেন না। বৈধভাবে ব্যবসা করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং সরকারি আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করুন