দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ-এর সংশোধিত আহ্বায়ক কমিটি-২০২৬ প্রকাশ করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সংশোধিত কমিটিতে মোট ২৯ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. সরওয়ার হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. ইব্রাহিম খলিল বুলবুল এবং সদস্য সচিব হিসেবে মোহাম্মদ নাজমুল হক দায়িত্ব পেয়েছেন।
সংশোধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বারুকুল্লাহ ইসলাম (বারেক), তাহমিনা আক্তার, আরিফুল হক জিসান, মোহাম্মদ ইউসুফ, শাহিন, মো. রাসেল, মনির হোসেন, মো. শাহজাহান বাশার, মোহাম্মদ শামীম হোসেন, তারেক রহমান শাওন, হাবিবুল ইসলাম হাবিব, সাদিয়া সরকার ও মাইনুল ইসলাম বাবু তালুকদার।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহমুদ, মিজানুর রহমান রানা, মো. শামল, মো. মাসুদ রানা, মো. আবদুল্লাহ আল মামুন, মো. মানিক মিয়া, রিপন হালদার, মনির, শামসুর রহমান নীরব, শাকিব, আপন ভাই, আনোয়ার হোসেন ও জুয়ায়ের রহমান।

সংগঠনের ঘোষণায় বলা হয়েছে, দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারের লক্ষ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশোধিত কমিটি এসব কার্যক্রমকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করবে।
নতুন কমিটির অন্যতম দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি অনলাইন গণমাধ্যম খাতের বিভিন্ন পেশাগত বিষয়, প্রকাশনা-সংক্রান্ত কার্যক্রম এবং সংশ্লিষ্টদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া সংগঠনের কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংশোধিত আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রটি আরও শক্তিশালী হবে।