২০ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার

পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার পটুয়াখালী জেলার কলাপাড়া থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে  এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জনসেবা নিশ্চিতকরণে পুলিশ কর্মকর্তাদের বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

​ডিআইজি মহোদয় থানার বিভিন্ন দাপ্তরিক রেজিস্টার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো রকম হয়রানির শিকার না হন এবং দ্রুত ও মানসম্মত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।

​পরে তিনি থানা প্রাঙ্গণে উপস্থিত পুলিশ সদস্যদের কল্যাণ এবং পেশাগত মানোন্নয়ন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​উক্ত থানা পরিদর্শনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।