২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই বছরের শিক্ষা উপবৃত্তি দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে ন্যাশনাল তরিকত পার্টি (এনটিপি)। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রচারিত তথ্যের মাধ্যমে জানানো হয়েছে।
এ উপবৃত্তির আওতায় ট্যালেন্টপুল ও সাধারণ দুই ধরনের বৃত্তি দেওয়ার কথা রয়েছে। ট্যালেন্টপুল বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে ৫০০ টাকা করে দুই বছরে মোট ১২ হাজার টাকা এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে ৩০০ টাকা করে দুই বছরে মোট ৭ হাজার ২০০ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রচারিত তথ্য অনুযায়ী, উপবৃত্তির জন্য আবেদন শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবেদনের জন্য শিক্ষার্থীর ছবি, অনলাইন রেজাল্ট সিট ও প্রশংসাপত্র প্রয়োজন হবে। আবেদন করতে প্রথমে Nationaltariqatparty.org ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর User KYC Form পূরণ করে তা জমা দিতে হবে।
উপবৃত্তি-সংক্রান্ত তথ্যের জন্য ০১৭১১০১৯৬২৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। তবে উপবৃত্তির অর্থের পরিমাণ, আবেদনের সময়সীমা, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।