১৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের দিকে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ছোট চর কয়ারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপারের নির্দেশনায় কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ছোট চর কয়ারিয়া এলাকায় মানিক সরদারের বসতবাড়ির উঠানে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক সরদার ছোট চর কয়ারিয়া গ্রামের মৃত মোতালেব সরদারে ছেলে । পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার মানিক সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।